রায়গঞ্জ: কুলিক নদীতে সাঁতার কাটতে নেমে তলিয়ে গেল এক স্কুল ছাত্র, চাঞ্চল্য এলাকায়। ঘটনাস্থলে রায়গঞ্জ থানার পুলিশ
রায়গঞ্জের কুলিক ব্রিজের নিচে এক নবম শ্রেণির পড়ুয়ার জলে পড়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গিয়েছে, নিখোঁজ পড়ুয়ার নাম সুভাসিশ মণ্ডল। তাঁর পিতা ভগীরথ মণ্ডল পেশায় একজন ওষুধ ব্যবসায়ী এবং তাঁদের বাড়ি রায়গঞ্জের অশোকপল্লী এলাকায়। সুভাসিশ রায়গঞ্জ মোহনবাটি স্কুলের নবম শ্রেণির ছাত্র। স্থানীয় সূত্রে জানা যায়, নদীর ধারে পড়ে থাকা জামাকাপড় দেখে প্রথমে সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের।