রায়গঞ্জ: অবশেষে চুক্তি ভিত্তিক কর্মীদের নির্বাচনের প্রশিক্ষণে প্রবেশাধিকার দিল না প্রশাসন, আর সেই বিষয়েই নয়া বিতর্ক কর্নজোড়ায়
অবশেষে চুক্তি ভিত্তিক কর্মীদের নির্বাচনের প্রশিক্ষণে প্রবেশাধিকার দিল না প্রশাসন, আর সেই বিষয়েই নয়া বিতর্ক কর্নজোড়ায়। শনিবার চুক্তি ভিত্তিক কর্মীরা জানিয়েছেন তারা কমিশনের চিঠি পেয়েই ভোটের প্রশিক্ষণ নিতে এসেছিলেন। কিন্ত তাদের বলা হচ্ছে ফিরে যেতে। তাদের প্রশিক্ষন নিতে হবে না। ওই কর্মীদের দাবী প্রশিক্ষণ বাতিলের কোনও নির্দেশিকা তারা পাননি। আর এই নিয়েই তৈরী হয়েছে নয়া বিতর্ক।