চোপড়া: ভোটের আগেই অশান্তির আগুন, রণক্ষেত্র চোপড়া — পাল্টাপাল্টি অভিযোগে তপ্ত রাজনীতি
ভোটের আগেই অশান্তির আগুন, রণক্ষেত্র চোপড়া — পাল্টাপাল্টি অভিযোগে তপ্ত রাজনীতি পুলিশের সামনে ঘটনা, বিজেপি প্রার্থীর কুরুচিকর আক্রমণ—এই দুই ইস্যুকে কেন্দ্র করে ফের ফের উত্তপ্ত হয়ে উঠেছে চোপড়া বিধানসভা। ভোটের আগে কাচাকলি এলাকায় পতাকা লাগানোকে ঘিরে সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। রবিবার সন্ধ্যায় কাচাকলি বাজারে দলীয় পতাকা লাগাতে যান বিজেপি কর্মীরা। অভিযোগ, সেই সময় তাদের উপর হামলা চালানো হয়। বিজেপির দাবি, এই আক্রমণের নেতৃত্ব দেন চোপড়া পঞ্চায়েত সমিতি