বাইক ও টোটোর মুখোমুখি সংঘর্ষ উদয়পুরে, জখম ২ চালক, টোটো চালকের অবস্থা আশঙ্কা জনক। বৃহস্পতিবার দুপুরে আহতদের রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ প্রাথমিক ভাবে জানা গেছে টোটো চালকের নাম হরি বর্মন, বয়েস আনুমানিক ৫৬ বছর, বাড়ি রায়গঞ্জের কানাইপুরে। বাইক চালক যুবকের নাম রঞ্জন সিং বাড়ি রায়গঞ্জের পুর্ব নেতাজীপল্লীতে। জানা গেছে এদিন দুপুরে রায়গঞ্জের উদয়পুরে টোটো ও বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। রক্তাত জখম হয় দুই চালক।