ইন্দাস: বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে বামনিয়া এলাকায় শোভাযাত্রা অনুষ্ঠিত হলো ,উপস্থিত বিধায়ক
Indus, Bankura | Apr 19, 2024 বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে রামনবমীর পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার দুপুর দুটো নাগাদ বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের দীঘলগ্রাম অঞ্চলের বামনিয়া এলাকায় শোভাযাত্রা অনুষ্ঠিত হলো, এদিনের শোভাযাত্রায় পা মেলান ইন্দাস বিধানসভার বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারা, বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির তপশিলি মোর্চার সাধারণ সম্পাদক গৌতম ধারা, এছাড়াও উপস্থিত ছিলেন ওই এলাকার ভারতীয় জনতা পার্টির একাধিক নেতা নেতৃত্ব ও কর্মী বৃন্দরা