মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে পরীক্ষার্থীদের উৎসাহ ও শুভেচ্ছা জানাতে ব্যতিক্রমী উদ্যোগ নিলেন রায়দিঘি বিধানসভার বিধায়ক ডা. অলক জলদাতা। সোমবার সকালে মথুরাপুর–২ নম্বর ব্লকের খাড়াপাড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে উপস্থিত হয়ে তিনি প্রত্যেক পরীক্ষার্থীর হাতে ফুল ও কলম তুলে দিয়ে শুভকামনা জানান। পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বিধায়ক বলেন, “মাধ্যমিক জীবন গঠনের প্রথম গুরুত্বপূর্ণ ধাপ। আত্মবিশ্বাস রেখে মনোযোগ দিয়ে পরীক্ষা দাও, সাফল্য নিশ্চয়ই আসবে।” তাঁর এই আন্তরিক উদ্য