ইটাহার: ইটাহারে দুই কেজি ব্রাউন সুগার উদ্ধারের ঘটনায় মালদহের মালতিপুর থেকে গ্রেপ্তার আরও এক মাদক ব্যবসায়ী
দুই কেজি ব্রাউন সুগার পাচারের ঘটনায় এবার গ্রেপ্তার মালদহের আরও এক মাদক ব্যবসায়ী। ধৃতের নাম আমিনূল ইসলাম। বাড়ি মালদহ জেলার মালতিপুর এলাকায়। রবিবার ধৃতকে রায়গঞ্জ জেলা আদালতে পেশ করে ইটাহার থানার পুলিশ। গত ৯ মার্চ গোপন সূত্রে খবরের ভিত্তিতে মালদহ থেকে ব্রাউন সুগার কিনে ইটাহারে বিক্রি করতে এসে গ্রেপ্তার হয় নাসির মিঙা ও ইব্রাহিম। ধৃতদের বাড়ি মালদহ জেলার বৈষ্ণবনগর থানার মালতিপুর ও গোলাবাড়ি এলাকায়। তাদের জিজ্ঞাসাবাদ করে আমিনূলের নাম জানতে পারে পুলিশ।