রায়গঞ্জ: কোতগ্রামে অভিনব প্রচারে কৃষ্ণ কল্যাণী, সুরে সুরে জয় বাংলার স্লোগান, শিবের মাথায় জল ঢালার পুর্নার্থীদের কায়দায়
রায়গঞ্জের কোতগ্রামে অভিনব প্রচারে কৃষ্ণ কল্যাণী, সুরে সুরে জয় বাংলার স্লোগান তুললেন শিবের মাথায় জল ঢালার পুর্নার্থীদের কায়দায়৷ শনিবার সন্ধ্যায় নিজের সামাজিক মাধ্যমে এমন প্রচারের ভিডিও দিয়েছেন তিনি। এই ভিডিওতে দেখা যাচ্ছে কোতগ্রামে কখনও সভা করে আলাপ চারিতা সারছেন রায়গঞ্জ বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণী। আবার কখনও জয় বাংলার স্লোগান তুলে তৃনমুল কর্মীদের সাথে পায়ে হেটে করলেন প্রচার৷ এই প্রচারের অভিনবত্ব সাধারণ মানুষকে আকৃষ্ট করেছে বলেই খবর।