উত্তরবঙ্গের ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের বিকাশকে সামনে রেখে শুক্রবার বিকেলে রায়গঞ্জের বাণিজ্য ভবনে অনুষ্ঠিত হল “CII নর্থ বেঙ্গল এন্টারপ্রেনারশিপ ফোরাম ২০২৬”। কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (CII)-এর নর্থ বেঙ্গল জোনালের উদ্যোগে এবং রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে শিল্প ও ব্যবসার উন্নয়ন নিয়ে আলোচনা হয়। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলার MSME ক্ষেত্রের সম্ভাবনা, দক্ষতা উন্নয়ন, আইটি সেক্টরের অংশগ্রহণ