বলরামপুর: অমৃত ভারত প্রকল্পে নির্মিত বরাভূম ও আনাড়া স্টেশন জাতির উদ্দেশ্যে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী
ভিডিও কনফারেন্স এর মাধ্যমে অমৃত ভারত’ প্রকল্পে পুনর্নির্মিত বরাভূম ও আনাড়া রেলওয়ে স্টেশন দুটিকে দেশের উদ্দেশ্যে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে পুরুলিয়াবাসীর দীর্ঘদিনের দাবি মেনে পুরুলিয়া থেকে আনন্দ বিহার টার্মিনাল পর্যন্ত এক্সপ্রেস ট্রেনের শুভ সূচনা করেন তিনি।