ভাতার বাজারে দুটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটনায় আহত দশ থেকে ১২ জন। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য। শনিবার একটার সময় আহতদের উদ্ধার করে পাঠানো হলো চিকিৎসার জন্য। পূর্ব বর্ধমান জেলার ভাতার বাজারের বর্ধমান কাটোয়া রাস্তার উপর দুটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ। ঘটনায় আহত ১০ থেকে ১২ জন। স্থানীয় মানুষজন আহতদের তড়িঘড়ি উদ্ধার করে পাঠায় ভাতার ব্লক হসপিটালে।