রায়গঞ্জ: কুমারজলে নিজের ঘরে সাপের ছোবলে মৃত্যু ব্যক্তির
নিজের ঘরে বিছানায় শোয়া ব্যক্তির সাপের ছোবলে মৃত্যু, এলাকায় শোকের ছায়া কুমারজলে। শনিবার পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠায়। মৃত ব্যক্তির ন্ম মোজাম্মেল শেখ, বয়েস আনুমানিক ৪৩ বছর, বাড়ি রায়গঞ্জের কুমারজল এলাকায়। পরিবারের দাবী এদিন ভোরে ওই ব্যক্তি শুয়ে ছিলেন নিজের ঘরে। আচমকা তিনি বুঝতে পারেন তাকে সাপে ছোবল দিয়েছে। এলাকার লোকজন তাকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষনা করে।