দুর্গাপুরে দক্ষিণবঙ্গ পরিবহন সংস্থার (SBSTC) প্রধান কার্যালয়ের ভিতরে তৃণমূল শ্রমিক সংগঠন,এসবিএসটিসি এমপ্লয়িস অ্যাসোসিয়েশন ও কন্টাক্টার শ্রমিক ইউনিয়নের উদ্যোগে রিলে ধর্না অনুষ্ঠিত হয় বুধবার দুপুর ১ টায়। শ্রমিক সংগঠনের অফিস থেকে মিছিল করে কার্যালয়ে প্রবেশ করে পতাকা উত্তোলন করা হয়। নেতাকর্মীরা ধর্না মঞ্চে বসে কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। সরকারের নীতিকে সমর্থন জানালেও কর্তৃপক্ষের ভূমিকার বিরুদ্ধেই মূলত আন্দোলন।