রায়গঞ্জ: বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রায়গঞ্জে তৃণমূল শ্রমিক সংগঠনের কার্যালয়ে গুরুত্বপূর্ণ বৈঠক,ঘোষণা হলো নতুন কমিটি
আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বুধবার সন্ধ্যায় রায়গঞ্জে তৃণমূল শ্রমিক সংগঠনের কার্যালয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রার্থী কৃষ্ণ কল্যাণীকে ঘিরে নির্বাচনী কৌশল ও সংগঠন মজবুত করার বিষয়ে আলোচনা হয়। বৈঠকে জেলা ও শহর নেতৃত্ব উপস্থিত থেকে কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার বার্তা দেন। পাশাপাশি নতুন শহর কমিটি ঘোষণা করা হয়, যা সংগঠনকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।