সম্প্রতি সিধাই থানার অন্তর্গত কৃষ্ণপুর চা বাগানের লতামিয়া গ্রাম থেকে বিকাশ দেবনাথ নামে এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়। এই ঘটনার সাথে জড়িত তিন অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। পাশাপাশি বিকাশ দেবনাথের চুরি যাওয়া ই রিক্সাটিও উদ্ধার করেছে পুলিশ।