চোপড়া: ভোটের মুখে চোপড়া পুলিশের আরো এক সাফল্য।
আগ্নেয় অস্ত্র সমেত গ্রেপ্তার এক।
ধৃত যুবকের নাম প্রভাস সিংহ
ভোটের মুখে চোপড়া পুলিশের আরো এক সাফল্য। আগ্নেয় অস্ত্র সমেত গ্রেপ্তার এক। ধৃত যুবকের নাম প্রভাস সিংহ।জানাযায় ধৃতের বাড়ি চোপড়া ভোজপুরানিগছ এলাকায়, গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে পুলিশি হানায় কালাগছ এলাকায় একটি এমএসকে স্কুল চত্বর থেকে আগ্নেয় অস্ত্র সমেত গ্রেপ্তার করা হয় ওই যুবককে। ভোটের মুখে চোপড়া পুলিশের পক্ষ থেকে চলছে বিভিন্ন চেকপোস্টে নাকা চেকিং, চলছে টহলদারি, এমত অবস্থায় আগ্নেয় অস্ত্র সমেত প্রকাশ্যে ঘুরে বেড়ানোর ঘটনায় রীতিমতো আতঙ্কিত