দক্ষিন ২৪ পরগনার গোসাবা ব্লকের সুন্দরবন কোস্টাল থানার অন্তর্গত সাতজেলিয়া গ্রাম পঞ্চায়েতের সুকুমারী গ্রামের প্রদীপ মন্ডল নামে এক মৎসজীবী তাঁর দুই সঙ্গী দুঃখে মন্ডল ও সন্তোষ মন্ডল কে নিয়ে গত রবিবার সুন্দরবনের জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়েছিলেন।বুধবার সকালে যখন তাঁরা চিমটার জঙ্গলের কাছে কাঁকড়া ধরছিলেন তখন একটি বাঘ তাঁদের নৌকার উপর ঝাঁপিয়ে পড়ে প্রদীপ মন্ডলকে তুলে নিয়ে জঙ্গলের মধ্যে চলে যায়।