সারেঙ্গা: কংসাবতী নদীতে উদ্ধার হল মৃত দেহ, সিভিক ভলান্টিয়ারের প্রচেষ্টায় উদ্ধার এক ছাত্র
মঙ্গলবার বেলা বারোটার সময় কংসাবতী নদীতে উদ্ধার হল মৃত দেহ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে দাদুর সাথে কংসাবতী নদীতে স্নান করতে গিয়ে নদীতে ভেসে যায় সপ্তম শ্রেণীর ছাত্র সৌম্যদীপ চৌনি। তাকে উদ্ধার করতে যান দীনবন্ধু মহাপাত্র। সৌম্যদীপ ও দীনবন্ধু সম্পর্কে দাদু ও নাতি। নাতিকে কাঁধে তুলে দাদু উদ্ধার করার চেষ্টা করতে গিয়ে ব্যাহত হন এবং পি এইচ ই দপ্তরের পাইপ লাইনে আটকা পড়ে মারা যান বৃদ্ধ। সেভিক ভলান্টিয়ারের প্রচেষ্টায় উদ্ধার নাতি।