পাড়া: মহা শিবরাত্রিতে উপচে পড়ল ভক্তের ঢল, আনাড়া বাবা বানেশ্বর ধাম শিব মন্দির চত্বরে রেকর্ড ভিড়
Para, Purulia | Feb 15, 2026 পুরুলিয়া জেলার পাড়া থানার অন্তর্গত আনাড়া বাবা বানেশ্বর ধাম শিব মন্দিরে মহা শিবরাত্রি উপলক্ষে উপচে পড়লো পুণ্যার্থীদের ভিড়। রবিবার সকাল দশটা থেকেই প্রতি বছরের মতো এ বছরও আনাড়া বানেশ্বর ধামে স্থানীয় এলাকা ছাড়াও বহু দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষের ঢল নেমেছে পুজো করতে। মন্দির কমিটির তরফ থেকে জানা গেছে ভোর থেকেই ভক্তদের লাইন পড়ে গেছে মন্দিরের সামনে।