মানবাজার ১: মানবাজারের পথসভা থেকে বিজেপি ও তৃনমুলকে আক্রমন CPIM প্রার্থী সোনামণি টুডুর
মানবাজারের সিপিআইএম প্রচার শেষে একযোগে বিজেপি ও তৃণমূল কংগ্রেসকে আক্রমন করলেন মানবাজার বিধানসভার সিপিআইএম এর প্রার্থী সোনামণি টুডু। মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটা থেকে মানবাজার শহর এলাকায় জনসংযোগে বার হন সোনামনি টুডু।শেষে মানবাজার হসপিটাল মোড়ে একটি পথসভা করেন। সেই পথসভা থেকে একাধিক ইস্যুতে বিজেপি ও তৃণমূল সরকারকে আক্রমণ করেন সোনামণি টুডু।