আউশগ্রাম ২: দ্বন্দ্ব ভুলে প্রাক্তন ও বর্তমান আউশগ্রাম-২ ব্লক তৃণমূলের সভাপতি ফের একমঞ্চে, জোর রাজনৈতিক চর্চা এলাকায়
উন্নয়নমূলক কাজ করতে গিয়ে কিছু জায়গায় প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। কাজ বন্ধ করে দেওয়া হচ্ছে, সেইসব না করে কাজের সমস্যা হলে প্রশাসনিক আধিকারিকের কাছে অভিযোগ জানানোর পরামর্শ দিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য তথা আউশগ্রাম-২ ব্লক তৃণমূলের প্রাক্তন সভাপতি রামকৃষ্ণ ঘোষ। আউশগ্রামের অমরারগড়ে শনিবার আনুমানিক বিকাল ৪টা নাগাদ একটি উন্নয়নমূলক বৈঠক করা হয়। সেই বৈঠকে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি মমতা বারুই সহ অনান্যরা।