ঝালদা ১: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে স্বাগত জানালেন চড়িদার মুখোশ শিল্পীরা
পুরুলিয়ার বাঘমুন্ডি বিধানসভায় তৃণমূল প্রার্থী সুশান্ত মাহাতোর সমর্থনে সোমবারের জনসভা থেকে বড় ঘোষণা করলেন স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, চড়িদায় গড়ে তোলা হবে মুখোশ মার্কেট কমপ্লেক্স।পাশাপাশি, চতুর্থবার তৃণমূল সরকার গঠিত হলে এই প্রকল্পকে অগ্রাধিকার দেওয়ার আশ্বাস দেন তিনি। এই নিয়ে চড়িদা গ্রামের মুখোশ শিল্পীরা মঙ্গলবার দুপুর ২ টা নাগাদ জানান, মুখোশ মার্কেট কমপ্লেক্স হলে শিল্পীরা খুবই উপকৃত হবে। মুখোশের চাহিদা ছড়াবে। তবে রাজ্য সরকার শিল্পীদের ভাতার ব্