গোপন সূত্রে খবর পেয়ে বারাসত শহরে ৩০০ কিলো গাজা উদ্ধার করলো STF ঘটনাটি ঘটেছে বারাসাত ময়না এলাকায়। জাতীয় সড়ক ১২ নম্বর ধরে আসা একটি সবজি বোঝাই গাড়িকে আটকায় STF এর আধিকারিকেরা। গাড়িতে তল্লাশি শুরু করলেই উদ্ধার হয় প্রায় 11 টি বস্তা। জানা গেছে প্রায় ৩০০ কিলো গাঁজা, মজুদ ছিল ওই বস্তাগুলোর মধ্যে। ঘটনাস্থল থেকে ট্রাক চালক এবং আরও একজন ব্যক্তিকে আটক করেছে STF আজ বেলা এগারোটা নাগাদ সেই ছবি তুলে ধরলাম আমাদের ক্যামেরায়।