রায়দিঘী বিধানসভার মথুরাপুর ২ নম্বর ব্লকের গিলের ছাট এলাকায় বাড়িভাঙ্গা গ্রামে একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নেভানোর সময় বাড়িটির পাশেই থাকা একটি নবনির্মিত দেয়াল ভেঙে পড়ে। এতে ১২ বছর বয়সী এক শিশু গুরুতর আহত হয় এবং তার একটি পা ভেঙে যায়। এই ঘটনায় শিশুটিসহ আরও পাঁচজন ব্যক্তি আহত হন। আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত পরিবারের পাশে এসে চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেন মথুরাপুর এক নম্বর ব্লকের তৃ