দুর্গাপুরে বহুতল পরিদর্শনে পুলিশ।দুর্গাপুরের বহুতল আবাসনগুলিতে ফায়ার ফাইটিং সিস্টেম ঠিক আছে কিনা তা খতিয়ে দেখতে বৃহস্পতিবার দুপুর দেড়টায় হঠাৎ পরিদর্শন করলেন আসানসোল–দুর্গাপুর পুলিশের পদস্থ কর্তারা। এসিপি সুবীর রায়ের নেতৃত্বে শঙ্করপুর মোড়ের এক বহুতলে আগুন নেভানোর সরঞ্জাম ও নিরাপত্তা ব্যবস্থা পরীক্ষা করা হয়। পুলিশ হোটেল–রেস্তোরাঁ গুলিতেও ফায়ার সিস্টেম ও এক্সিট পয়েন্ট পর্যবেক্ষণ করে। বহুতলের কর্ণধার বিনয় ঝা জানান, আগুন প্রতিরোধে সব ব্যবস্থা আছে