বলরামপুরে পাথর শিল্প চালু সহ অন্যান্য একাধিক দাবিতে বলরামপুর থানায় ডেপুটেশন প্রদান করল ভারতীয় আদিবাসী ভূমি সমাজ বলরামপুর ব্লক কমিটি। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সহ-সম্পাদক রূপচাঁদ সিং সর্দার, ব্লক সভাপতি কালিরাম সিং বাবু, কার্যকারী সভাপতি হারাধন সিং সর্দার প্রমুখ।