ইসলামপুর থেকে বিজেপির ‘পরিবর্তন সংকল্প যাত্রা’ রথের সূচনা, উপস্থিত কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শাবিত্রী ঠাকুর ও সাংসদ কার্তিক চন্দ্র পাল। বিজেপির উদ্যোগে ‘পরিবর্তন সংকল্প যাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে ইসলামপুরে বের হল পরিবর্তন যাত্রার রথ। বৃহস্পতিবার সকালে ইসলামপুরের শ্রীকৃষ্ণপুর বাইপাস সংলগ্ন এলাকা থেকে এই রথযাত্রা শুরু হয়ে ইসলামপুর শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে করণদিঘীর উদ্দেশ্যে রওনা দেয়। রথযাত্রা শুরু করে ইসলামপুর শহরের সিদ্ধেশ্বরী কালী মন্দিরে পুজো দ