আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা, সেই উপলক্ষে বুধবার বিকেল চারটে নাগাদ হাড়োয়া ব্লকের গোপালপুর পঞ্চায়েতের ২৫০ এবং ২৫১ নং বুথের সমস্ত উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে শুভেচ্ছা বার্তা তুলে দেওয়া হয় হাড়োয়া ব্লক ১ যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। উপস্থিত ছিলেন হাড়োয়া ১ নম্বর ব্লক যুব তৃণমূলের সভাপতি চন্দন দাস এবং গোপালপুর ১ নম্বর পঞ্চায়েত প্রধান বিশ্বনাথ সাহা।