রায়গঞ্জ: বাইকের ধাক্কায় অবসরপ্রাপ্ত CRPF কর্মীর মৃত্যুতে চাঞ্চল্য রায়গঞ্জের মধুপুর এলাকায়
বাইকের ধাক্কায় অবসরপ্রাপ্ত CRPF কর্মীর মৃত্যুতে চাঞ্চল্য রায়গঞ্জের মধুপুর এলাকায়। রবিবার পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠায়। মৃত ব্যক্তির নাম প্রশান্ত কুমার সরকার, বয়েস আনুমানিক ৬২ বছর, বাড়ি রায়গঞ্জের সুভাষগঞ্জে। পরিবারের দাবী শনিবার বিকালে মধুপুর এলাকায় ফোর লেনের পাশে দাড়িয়ে ছিলেন তিনি। আচমকা দ্রুতগামী একটি বাইক তাকে ধাক্কা মারে৷ গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেলে নিয়ে যাওয়া হয়।