নওদায় পথশ্রী–রাস্তাশ্রী প্রকল্পের ঢালাই রাস্তার শুভ সূচনা নওদা ব্লকে উন্নয়নের আরও এক ধাপ। শুক্রবার বিকেলে পথশ্রী–রাস্তাশ্রী প্রকল্পের আওতায় প্রায় ৪ কিলোমিটার ঢালাই রাস্তার আনুষ্ঠানিক শুভ সূচনা করলেন নওদা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শফিউজ্জামান সেখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওদা গ্রাম পঞ্চায়েতের প্রধান ফিরোজ শেখ সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতাকর্মীরা। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় রাস্তার কাজ শুরু হওয়ায় খুশি এলাকার সাধারণ মানুষ।