আগামী ২৭শে জানুয়ারি রামপুরহাট বিধানসভার চাকপাড়া ফুটবল মাঠে জনসভা করবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । সেই সভাটিকে সুশৃঙ্খল ও সফলভাবে আয়োজনের লক্ষ্যে আজ শুক্রবার দুপুরে মাঠ পরিদর্শন করলেন বিজেপি জেলা নেতৃত্ব।উপস্থিত ছিলেন বিজেপি বীরভূম সাংগঠনিক জেলার প্রাক্তন জেলা সভাপতি ধ্রুব সাহা সহ দলের অন্যান্য জেলা ও মণ্ডল স্তরের নেতৃত্ব।