রায়গঞ্জ: স্বামী স্ত্রীর অশান্তিকে কেন্দ্র করে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হোলো স্বামী এমন অভিযোগে চাঞ্চল্য রায়গঞ্জের উত্তর কলেজপাড়ায়
স্বামী স্ত্রীর অশান্তিকে কেন্দ্র করে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হোলো স্বামী এমন অভিযোগে চাঞ্চল্য রায়গঞ্জের উত্তর কলেজপাড়া এলাকায়। ঘটনার তদন্ত শুরু করলো পুলিশ। রবিবার দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠালো তারা। মৃত যুবকের নাম গরীব কুমার, বয়েস আনুমানিক ৩০ বছর, বর্তমান বাসস্থান রায়গঞ্জের উত্তর কলেজপাড়া এলাকায়। পরিবারের দাবী শনিবার রাতে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হচ্ছিল। আচমকা যুবক নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়।