নাবালিকাকে গণধর্ষণের অভিযোগের ধৃত তিনজনকে বারাসাত আদালতে পাঠালো দেগঙ্গা থানার পুলিশ।। বৃহস্পতিবার বেলা সাড়ে বারোটা নাগাদ তাদের আদালতে পাঠানো হয়। আদালত ধৃতদের পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য প্রায় সাত মাস আগে ওই নাবালিকাকে এক নিকট আত্মীয়ের জন্মদিনের পার্টিতে নিয়ে যায়। ধৃত তিনজনের মধ্যে এক যুবকের স্ত্রী ওই নাবালিকাকে ডেকে নিয়ে যায়। সেখানে নাবালিকাকে মদ খাওয়ায় বলে অভিযোগ। এরপর রাতে ওই নাবালিকাকে তার বাড়িতে নিয়ে যায় চার যুবক