একাদশ শ্রেণীর ছাত্রীকে পড়াশুনার জন্য মোবাইল পৌঁছে দিলেন বিধায়ক। ২০২৬ এর বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূলের দলীয় কর্মসূচি উন্নয়নের সংলাপ চলছে প্রতিটি বিধানসভা এলাকায়। সেই কর্মসূচি ক্যানিং পশ্চিমের প্রতিটি পঞ্চায়েতের বিভিন্ন বুথে ঘুরে ঘুরে পালন করছেন বিধায়ক পরেশ রাম দাস। বিধায়ককে পাশে পেয়ে নিজেদের দাবি দাওয়া অনেকেই তাঁকে জানাচ্ছেন। সাধ্যমত সেই দাবি পূরণের চেষ্টাও করছেন পরেশ। গত সপ্তাহে উন্নয়নের সংলাপ কর্মসূচি পালনের সময় দীঘিরপাড় পঞ্চায়েতের ট্