বলরামপুর কালিতলা এলাকায় আগুনের গ্রাসে পুড়ে ছাই হয়ে গেল দুটি বাড়ি। বিদ্যুৎ থাকলে প্রতিবেশীদের জল পাম্প চালিয়ে বড়সড় বিপত্তি এড়ানো যেত, আগুনের হাত থেকে রক্ষা করা যেত বাড়িটি দাবি স্থানীয়দের। পাশাপাশি দমকলও প্রায় এক ঘন্টা দেরিতে আসে যেকারণে এলাকাবাসীর মধ্যে বলরামপুর বিদ্যুৎ দপ্তর ও দমকলের প্রতি ক্ষোভের সঞ্চার হয়।