ছোট জাগুলিয়ায় সাংবাদিক ও বিজেপি নেতার ওপর হামলা: ৩ তৃণমূল কর্মীর নামে দত্তপুকুর থানায় এফআইআর বারাসাত ১ নম্বর ব্লকের ছোট জাগুলিয়া আইটিআই কলেজে শুনানি কেন্দ্রে হামলার ঘটনায় এবার আইনি পদক্ষেপ নিলেন বিজেপি নেতা কাশেম আলী। পেশাগত কাজ করতে যাওয়া সাংবাদিক এবং তাঁর ওপর চড়াও হওয়ার অভিযোগে বৃহস্পতিবার দত্তপুকুর থানায় তিন তৃণমূল কর্মীর বিরুদ্ধে লিখিত এফআইআর (FIR) দায়ের করলেন তিনি। শুনানি শেষে অতর্কিত হামলা নির্বাচন কমিশনের নির্দেশে ভোটার তালিকায় তথ্য সংশোধনের জন