বাংলার বাড়ি প্রকল্পে সাধারন মানুষের হাতে টাকা তুলে দেওয়া হল। বুধবার রাজ্যের প্রায় ২০ লক্ষ মানুষ পেলেন এই প্রকল্পের সুবিধা। এদিন প্রতিটি ব্লকে ব্লকে সমষ্টি উন্নয়ন আধিকারিকদের তত্ত্বাবধানে এই টাকা বেনিফিসারিদের হাতে তুলে দেওয়ার কাজ শুরু হল। ক্যানিং ১ ব্লকে প্রায় ১৬ হাজার মানুষ এই দ্বিতীয় দফার টাকা পেলেন।