নওদার আমতলা মার্কেট কমপ্লেক্সের শুভ উদ্বোধন, উপস্থিত সাংসদ ইউসুফ পাঠান রবিবার দুপুরে নওদা ব্লকের আমতলা মার্কেট কমপ্লেক্সের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহরমপুর লোকসভা কেন্দ্রের সাংসদ ইউসুফ পাঠান ও নওদা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সফিউজ্জামান সেখ। ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে মার্কেট কমপ্লেক্সের উদ্বোধন করেন তাঁরা। এই নতুন বাজার কমপ্লেক্স চালু হওয়ায় স্থানীয় ব্যবসায়ীদের পাশাপাশি সাধারণ মানুষও উপকৃত হবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়।