পুরাতন মালদা পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের সারদা কলোনী এলাকায় অবস্থিত শ্রী রাধা গোবিন্দ ব্রজ মহন মন্দিরে সম্প্রতি ভাগবত পাঠ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই ধর্মীয় অনুষ্ঠানের অঙ্গ হিসেবেই শনিবার বিকেলে নরনারায়ণ সেবার আয়োজন করা হয়। শনিবার বিকেল প্রায় তিনটে নাগাদ অনুষ্ঠিত এই নরনারায়ণ সেবায় উপস্থিত থেকে সাধারণ মানুষের সঙ্গে মিলিত হন গোপাল চন্দ্র সাহা, মালদা কেন্দ্রের বিধায়ক। তিনি সেবামূলক এই কর্মসূচিতে অংশ নিয়ে উদ্যোক্তাদের সাধুবাদ জানান এবং ভক্তদের