ঝালদা ১: যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হলো বাঘমুন্ডি থানা এলাকায়
যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হলো বাঘমুন্ডি থানা এলাকায় মঙ্গলবার বিকাল চারটা নাগাদ স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় বাঘমুন্ডি থানার বুড়দা-কালিমাটি অঞ্চলের সেরেঙ্গডি গ্রামে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।পরে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে বাঘমুন্ডির পাথরডি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত যুবকের নাম সঞ্জয় পরামানিক, বয়স ৩৪, দেহ আগামীকাল ময়নাতদন্তে পাঠাবে বাঘমুন্ডি থানা