রায়গঞ্জ: মধ্য মিলনপাড়া রিক্রিয়েশন ক্লাবের বাসন্তী পুজার নিরঞ্জন শোভাযাত্রায় মাতলেন এলাকার তরুন তরুনীরা
মধ্য মিলনপাড়া রিক্রিয়েশন ক্লাবের বাসন্তী পুজার নিরঞ্জন শোভাযাত্রায় মাতলেন এলাকার তরুন তরুনীরা। শনিবার রাতে রায়গঞ্জের রাজপথ দিয়ে খরমুজা ঘাটের উদ্দেশ্যে যায় এই নিরঞ্জনের শোভাযাত্রা৷ ক্লাব কর্মকর্তারা জানিয়েছেন এবার তাদের পুজা ৫৪ বছর সম্পন্ন করলো। খরমুজা ঘাটের কুলিক নদীতে প্রতিমা নিরঞ্জন করা হবে।