মাটিগাড়া: নিউ পালপাড়া এলাকায় স্বর্ণালংকার পরিষ্কার করার নাম করে গহনা নিয়ে চম্পট দেওয়ার ঘটনায় শিলিগুড়ি থেকে গ্রেপ্তার চারজন
স্বর্ণালংকার পরিষ্কারের নাম করে দিনের আলোয় চোখের পলকেই সোনার চেন ও আংটি নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। এই অভিনব কায়দায় চুরির ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির ৩৮ নম্বর ওয়ার্ডের হায়দার পাড়া নিউ পালাপাড়া এলাকায়। জানা গিয়েছে, শনিবার দুপুরে ওই এলাকার বাসিন্দা অখিল পাল নামের এক ব্যক্তি প্রতিদিনের মতো নিজের মুদিখানার দোকানে বসে ছিলেন। তবে সে সময় পরিবারের কেও বাড়িতে ছিল না। এই ঘটনায় চারজনকে গ্রেফতার করে পুলিশ।