ইটাহার: তৃণমূল প্রার্থী ঘোষণা হতেই ইটাহারের চৌরঙ্গী মোড়ে নন্দনগ্রামের বিজপির বর্তমান গ্রাম পঞ্চায়েত সদস্যার তৃণমূলে যোগদান
ইটাহারে তৃণমূল প্রার্থী ঘোষণা হতেই ভাঙন বিজেপিতে। মঙ্গলবার বিজেপির বর্তমান গ্রাম পঞ্চায়েত সদস্যা ও তাঁর স্বামী সহ বেশ কিছু পরিবার যোগ দিল তৃণমূলে। এদিন ইটাহার চৌরঙ্গী মোড় এলাকায় তৃণমূলের দলীয় কার্যালয়ে যোগদান কর্মসূচির আয়োজন করা হয়। ইটাহার ব্লক তৃণমূল কংগ্রেসের দাবি, ইটাহারের দুর্লভপুর গ্রাম পঞ্চায়েতের নন্দনগ্রাম বুথের বর্তমান পঞ্চায়েত সদস্যা নিয়তি পাহান ওঁরাও সহ বেশকিছু পরিবারের বিজেপি কর্মী সমর্থক মোশারফের হাত ধরে তৃণমূলে যোগদান করেন।