বলরামপুর: রসুলডি গ্রামে ঝাঁন্ডা বাঁধা নিয়ে বিজেপি কর্মীদের মারামারির ঘটনায় গ্রেফতার আট
রসুলডি গ্রামে বিজেপির দলীয় পতাকা টাঙ্গানোকে কেন্দ্র করে উত্তেজনা ও বিজেপির কর্মীদের মারধরের ঘটনায় অভিযোগের ভিত্তিতে রসুলডি গ্রাম থেকে আট জন কে গ্রেফতার করে বলরামপুর থানার পুলিশ।শনিবার ধৃতদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হয়।ধৃতদের নাম মীর সারজার,রাহিমুদ্দিন আনসারী,ইনজামুল আনসারী,শেখ সাদিক,শেখ সারিক,জামসেদ আনসারী,মীর আলতাব এবং মীর মেহতাব।সকলকে জেল হেপাজতের নির্দেশ দেন আদালত।