লালগোলা: সাংবাদিকের চেষ্টায় লালগোলার চার মাস পর নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার
প্রায় চার মাস আগে লালগোলার কালমেঘা পঞ্চায়েতের অন্তর্গত মাছ বাঁশগাড়া এলাকা থেকে নিখোঁজ হয়ে যান কৃষ্ণচন্দ্র সিংহ। গত ১০/৩/২০২৬ তারিখে লালগোলা থানায় একটি নিখোঁজ ডায়েরি (জিডি) করা হয়। পরিবারের পক্ষ থেকে বহু চেষ্টা ও খোঁজাখুঁজির পরও কোনো সন্ধান মেলেনি এই ব্যক্তির। অবশেষে গতকাল, পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বনগাঁর গোবরডাঙ্গা এলাকায় একটি পরিত্যক্ত বাড়ির সামনে তাঁকে খুঁজে পাওয়া যায়। সঙ্গে সঙ্গে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে সাংবাদিক রাজীব উপাধ্যায় সেখানে উপস্