বিশালগড় থানাধীন অফিসটিলা কালিবাড়ি এলাকার রবিবার রাতে দেবাশীষ সাহাকে গ্রেফতার করে নিয়ে যায় চুড়াইবাড়ি থানার পুলিশ। চুড়াইবাড়ি থানাতে তার বিরুদ্ধে একটি NDPS মামলা রয়েছে। বেশ কয়েকবার তাকে চুড়াইবাড়ি থানায় যাওয়ার জন্য নোটিশ পাঠিয়েছিল পুলিশ। কিন্তু পুলিশের নোটিশের কোন উত্তর দেয়নি সে।