পুরাতন মালদা পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের নেতাজি পল্লী এলাকায় All India Trinamool Congress-এর উদ্যোগে লক্ষ্মী ভান্ডার প্রকল্পকে কেন্দ্র করে দেওয়াল লিখন কর্মসূচি অনুষ্ঠিত হল। সাম্প্রতিক রাজ্য বাজেটে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে বরাদ্দ বাড়িয়ে মহিলাদের জন্য মাসিক ১৫০০ টাকা এবং ১৭০০ টাকা করার ঘোষণা করেছে রাজ্য সরকার। সেই সিদ্ধান্তকে সাধারণ মানুষের কাছে আরও বেশি করে পৌঁছে দিতে ও সচেতনতা বাড়াতেই শুক্রবার দুপুর দুটো নাগাদ এই দেওয়াল লিখন কর্মসূচি নেওয়া হয়েছে।