গভীর রাতে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল দু’জনের। শুক্রবার রাতে ঘটনাটি ঘটে বারুইপুরের সীতাকুণ্ড এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম নাজিম সর্দার (২০) ও কার্তিক মণ্ডল (৪৫)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে নাজিম ও তাঁর বন্ধু মইদুল বাইকে চেপে ফুলতলা থেকে সীতাকুণ্ডের দিকে যাচ্ছিলেন। একই সময়ে সাইকেলে ফুলতলার দিকে আসছিলেন কার্তিক।