ফের SIR-এর নথি যাচাইয়ের আতঙ্কে প্রাণ হারালেন এক বৃদ্ধা। মৃতের নাম অনিতা বিশ্বাস (৭৫), তিনি উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। পরিবারের অভিযোগ, ১৯৯৫ সালের ভোটার তালিকায় নাম থাকলেও ২০০২ সালের তালিকায় অনিতাদেবীর নাম ছিল না। গত ৫ই জানুয়ারি হিয়ারিং-এ গিয়ে সব নথি জমা দিলেও আধিকারিকদের থেকে সদুত্তর না পেয়ে তিনি আতঙ্কিত হয়ে পড়েন। এই দুশ্চিন্তা থেকেই ৭ই জানুয়ারি তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন এবং বসিরহাট জেলা হাসপাতালে চিকিৎসাধী