মুড়ুগাড়া গ্রাম এলাকা থেকে অবৈধ বালি বোঝাই ট্রলি সহ চারটি ট্রাক্টর আটক ও চার জন চালককে গ্রেফতার করেছে বলরামপুর থানার পুলিশ। ধৃতদের নাম অনিল মাহাতো ,বিদ্যাধর মাহাতো,গণপতি মাহাতো এবং কোকিল চন্দ্র মাহাতো।সকলের বাড়ি পার্শবর্তী ঝাড়খন্ড রাজ্যে।পুলিশ ধৃত চার জনকে নিজেদের হেপাজতে চেয়ে আদালতে পেশ করলে বিচারক অভিযুক্তদের তিন দিনের পুলিশি হেপাজত মঞ্জুর করে।